অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

বিআরটিএ সচিব খন্দকার অলিউর রহমানের মৃত্যু

ফারুক আহমেদ সুজনঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ফুসফুসের জটিলতায় মারা গেছেন বিআরটিএর সচিব খন্দকার অলিউর রহমান।

সোমবার ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান। তিনি বলেন, “সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। তার স্ত্রী এবং ব্যাচমেটরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ। আমি এখন সেখানে যাচ্ছি।”

করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা গত ১৮ নভেম্বর নিজের ফেসবুক পেইজে জানিয়েছিলেন খন্দকার অলিউর রহমান।

বিআরটিএর একজন কর্মকর্তা জানান, আক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২২ দিন চিকিৎসা নেন অলিউর রহমান। বাসায় ফেরার এক সপ্তাহ পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ফের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
“করোনাভাইরাসে সংক্রমণে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।”

গত বছরের শুরুতে বিআরটিএতে যোগ দেন অলিউর রহমান। তার আগে রাজউকের প্রশাসন শাখার পরিচালক হিসেবে কাজ করেছেন ১৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

রাজাউকে থাকার সময় বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিয়ে অলিউর রহমান আলোচনায় আসেন। ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনার পর গঠিত একটি তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি।

খন্দকাল অলিউর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

বিআরটিএ সচিব খন্দকার অলিউর রহমানের মৃত্যু

আপডেট টাইম : ১১:৫৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১