অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

নুর এখন ‘গণবন্ধু’

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছেন টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। নুরুল হক নুরের অনুপস্থিতিতে তার পক্ষে ক্রেস্টটি গ্রহণ করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর। তিনি বলেন, ‘ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছেন। তিনি হামলা ও মামলার শিকার হয়েও লড়েই যাচ্ছেন। সব বাধা উপেক্ষা করে দেশ ও দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এই সময়ে তার এই ভূমিকা চিরস্মরণীয় করে রাখতেই আমরা টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হক নুরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করেছি।’

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। বিশেষ অতিথি ছিলেন- হাসরত খান ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিলুজ্জামান, প্রিয়ম আহমেদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বিকেলে টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা যুব অধিকার পরিষদ আয়োজিত প্রতিনিধি সভায় নুরকে গণবন্ধু উপাধি দিয়ে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এক সপ্তাহ পর সংশ্লিষ্টরা সাংবাদিকদের বিষয়টি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

নুর এখন ‘গণবন্ধু’

আপডেট টাইম : ০৫:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১