অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যার প্রচেষ্টায় গায়ে আগুন লাগিয়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে রাজধানীর পল্লবী থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এক ব্যক্তি পল্লবীর সি-ব্লকের ১১ নম্বর সড়ক থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে অচেতন হয়ে রাস্তায় পড়ে আছে।
৯৯৯ সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লবী থানায় জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পল্লবী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে পল্লবী থানার এএসআই ফয়সাল ৯৯৯-কে ফোনে জানান, তারা রাস্তা থেকে চল্লিশোর্ধ্ব অচেতন অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরও জানান, আত্মহত্যার প্রচেষ্টাকারী ব্যক্তি বেকার ছিলেন এবং পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।

পরবর্তীতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ৯৯৯ থেকে আত্মহত্যা প্রচেষ্টাকারীর মাকে ফোন করা হলে তিনি জানান, তার ছেলের জ্ঞান ফিরেছে, অবস্থা স্থিতিশীল রয়েছে তবে এখনও বিপদমুক্ত নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

আপডেট টাইম : ০২:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১