অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু

আগেই ধসে পড়ে বিআরটির আরেকটি পিলার

ডেস্ক : রাজধানীর আব্দুল্লাহপুরের পলওয়েল কারনেকশনের সামনে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণাধীন একটি পিলারের একপাশের অংশ ধসে পড়েছে। অবশ্য এ দুর্ঘটনায় কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

রোববার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নির্মাণ শ্রমিকরা ধসে পড়া পিলারের রডগুলো গ্যাস কাটার দিয়ে কেটে কেটে ছাড়ানোর চেষ্টা করছেন।

জানা যায়, গাজীপুরের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে নির্মাণাধীন র‌্যাপিড ট্রানজিটের ২২ নম্বর পিলারের উপর নির্মাণ করা হয়েছিলো পিআর টি শেফ। তার উপর স্প্যান বসানোর কথা ছিলো। তবে ঢালাই শেষ হলে রাতেই সেটি ধসে পড়ে। ধসে পড়ে কংক্রিট ও রডগুলো এখন বের হয়ে পড়ে আছে। উপরের ভারী রডগুলোও বাঁকা হয়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক সুমন বলেন, রাত পর্যন্ত আমরা কাজ করেছি। ডিউটি শেষে বাসায় চলে যাই। সকালে এসে দেখি এর একপাশের অংশ ধসে পড়ে গেছে। তবে কীভাবে পড়েছে তা বলতে পারি না।

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শফিকুল ইসলাম বলেন, গাজীপুর-বিমানবন্দর বাস র্যাপিড ট্রানজিট নির্মাণকাজের আব্দুল্লাহপুর অংশটি বাংলাদেশে সেতু কর্তৃপক্ষের আওতাভুক্ত। সেখানে প্রজেক্টের ২২ নম্বর পিলারের উপর পিআর টি শেপ অংশের একপাশে ঢালাই শেষ করা হয়েছিলো। অবশ্য তা গত রাত ২টার দিকে ধসে পড়ে।

তিনি বলেন, আমরা ধারণা করছি হয়তো ঢালাইয়ের নিচে যে খুঁটি দেওয়া হয়েছিলো সেটি হয়তো নড়ে যেতে পারে। সে কারণেও ওই অংশটি ধসে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এ বিষয়ে আমরা মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করবো। ওই কমিটি শুধু সিকিউরিটি সংক্রান্ত বিষয়টি তদন্ত করে দেখবে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই প্রকল্পের সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়নে থাকা রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনার কাজের সময় লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে তিন চিনা শ্রমিকসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত পাঁচজন আশঙ্ককামুক্ত হলেও এক চীনা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতরা সবাই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রকল্পের পরিচালক এএসএম ইলিয়াস শাহ্ বলেন, যন্ত্রের ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা। এটা মূল পিলারের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটলো পরবর্তীসময়ে যাতে না ঘটে এজন্য সংশ্লিষ্টদের নিয়ে বসবো। আপাতত ইমার্জেন্সিটা কেটে যাক।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক

আগেই ধসে পড়ে বিআরটির আরেকটি পিলার

আপডেট টাইম : ০১:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১