
ফারুক আহমেদ সুজন :করোনার দ্বিতীয় ধাপে গত দুই সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে ঈদ উপহার বিতরণ করছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।এর অংশ হিসেবে বুধবার (১২ মে) রাজধানী ঢাকার ৫ আসনের যাত্রাবাড়ি থানার ৬৩ নং ওয়ার্ডে হত দরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাওয়ের চাল, চিনি, দুধ, সেমাই, ভোজ্যতেল ইত্যাদি বিতরণ করেছেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের পরামর্শে আমরা সর্বদা মানবতার সেবায় নিয়োজিত। আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসলেই, মানুষকে সাহায্য করলেই কেবল মাত্র মানুষের ভালোবাসা পাওয়া যায়। গত বছরে করোনাভাইরাসের শুরুর পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। এবার করোনার দ্বিতীয় ধাপেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা-০৫ আসনের এই নেতা।
বাংলার খবর ডেস্ক : 










