পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

ঝালকাঠিতে অস্ত্রসহ আটক যুবকের চোখ উৎপাটন

বাংলার খবর২৪.কমindex_54373: ঝালকাঠিতে দেশীয় একটি পিস্তল ও ৫ রাউন্ডগুলিসহ মনির হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে গ্রামবাসী। আটকের পর গ্রামবাসী তার দুই চোখ উৎপাটন করে পুলিশে সোপর্দ করেছে। সে জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মুনসুর হাওলাদারের ছেলে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইচলা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে গুরুতর অবস্থায় পুলিশি হেফাজাতে প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ইচলা গ্রামে এক মেয়ের সাথে মনির হাওলাদারের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরে ওই মেয়ে অন্যত্র বিয়ে করে। বিয়ের পর থেকেই ওই মেয়ের বাবা-মাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল মনির।

পরে সোমবার সন্ধ্যার দিকে ওই গ্রামে এসে মেয়ের মামা জসিমকে পিস্তল উচিয়ে মারতে আসতে মনির। এ সময় মামা জসিমের চিৎকারে এলাকাবাসী এসে মনিরকে অস্ত্রসহ আটক করে গণধোলাই দেয় এবং এক পর্যায়ে তার চোখ দুটো খুচিয়ে নষ্ট করে দেয় ।

ঝালকাঠী সদর থানার পরিদর্শক (ওসি) শীল মনি চাকমা বলেন, অস্ত্রসহ আটক করে গ্রামবাসী ওই যুবককে আমাদের কাছে সোপর্দ করেছে। আহত যুবক একটু সুস্থ্য হলেই বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

ঝালকাঠিতে অস্ত্রসহ আটক যুবকের চোখ উৎপাটন

আপডেট টাইম : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪