পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

কোবানিতে আইএস যোদ্ধাদের অগ্রাভিযান, মার্কিন জোটের বিমান ভূপাতিত করার চেষ্টা

বাংলার খবর২৪.কম500x350_8dfd8d150b45cf278dcef4796ff2ccea_apache-boeing-2 ডেস্ক : সিরিয়ার কোবানির আকাশে উড্ডয়নরত মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বিমান গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানান।

রাকা ভিত্তিক জঙ্গি বিরোধী একটি গ্রুপ জানায়, রাকায় নীরবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

গ্রুপটি আরো জানায়, রবিবার মার্কিন জোটের আকাশে উড্ডয়নরত একটি বিমানকে লক্ষ্য করে আইএস যোদ্ধারা বোমাবর্ষণ করে সেটি ভূপাতিত করার চেষ্টা করে।

মার্কিন হামলায় ইসলামিক স্টেটের এ পর্যন্ত প্রায় ২০ জন যোদ্ধা নিহত হয়েছে। এ হত্যার প্রতিশোধ নিতে ইসলামিক স্টেট যোদ্ধারা মার্কিন জোটের বিমানকে লক্ষ্য করে থার্মাল রকেট ব্যবহার করে সেটি ভূপাতিত করার চেষ্টা চালান।

বেশ কয়েক ধরণের থার্মাল রকেট রয়েছে। এটি এখনও স্পষ্ট নয় আইএস যোদ্ধারা কি ধরনের থার্মাল রকেট ব্যবহার করেছে।

যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে থার্মাল রকেটের ক্ষমতা রয়েছে বিমানকে নিচে নামিয়ে আনার।

২০১৩ সালের মার্চে আলেপ্পোর কাছে সিরিয়ার বিদ্রোহীরা থার্মাল রকেটের সাহায্যে একটি সরকারি হেলিকপ্টার ভূপাতিত করেন।

এই সপ্তাহের শুরুর দিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসলামিক স্টেটের নিকট বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে।

১০ অক্টোবর প্রকাশিত ছবিতে দেখা যায় ইসলামিক স্টেটের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরাকের একটি সরকারি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে।

সামরিক বিশেষজ্ঞরা জানান, ইসলামিক স্টেটের মত জঙ্গিগোষ্ঠির নিকট বিমান বিধ্বংসী অস্ত্রের উপস্থিতি মার্কিন নেতৃত্বাধীন জোটের জন্য হুমকিস্বরূপ।

ইসলামিক স্টেটের নিকট যে বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে তা সহজে বহনযোগ্য হওয়ায় এটি লুকিয়ে রাখা খুবই সহজ। এ অবস্থায় আইএসকে উদ্দেশ্য করে বিমান হামলা চালানো একটি কঠিন কাজ বলে তারা মন্তব্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইরাকে এ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করছে। বিমান বিধ্বংসী অস্ত্র দ্বারা খুব সহজেই এ ধরনের বিমান ভূপাতিত করা যায়।

কিভাবে গুলি করে বিমান ভূপাতিত করা যায় সে বিষয়ে যোদ্ধাদের জন্য নির্দেশনা সম্বলিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে ইসলামিক স্টেট।

এতে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কিভাবে সহজেই বহনযোগ্য এ বিমান বিধ্বংসী অস্ত্র দ্বারা রাশিয়ার তৈরি ‘এসএ -১৬’, ‘এসএ-১৮’ এবং আমেরিকার তৈরি ‘এফআইএম-৯২’ বিমানকে ভূপৃষ্ঠ থেকে থার্মাল রকেট ব্যবহার করে ভূপাতিত করা যায়।

সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেজ টাইমস

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

কোবানিতে আইএস যোদ্ধাদের অগ্রাভিযান, মার্কিন জোটের বিমান ভূপাতিত করার চেষ্টা

আপডেট টাইম : ০৬:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪