পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘সুখবর’ জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক : করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।তবে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ‘সুখবর’ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য তাদের সব প্রস্তুতি আছে বলেও জানান।

আওয়ামী লীগ যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির কথা জানান শিক্ষমন্ত্রী।

তিনি বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

‘প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষার্থী-অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতোদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, তৃতীয়ত, আমরা যেনো সবসময় প্রস্তুত থাকি যে পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা যেনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যু নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে।

‘আমরা আশা করি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা চাই।’

সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘সুখবর’ জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১