পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

পুলিশ সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ঝিনাইদহে বাড়ি থেকে ধরে নিয়ে দুই কৃষককে হত্যা

বাংলার খবর২৪.কম jhenidah photo 03_54477: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গ্রামে দুই কৃষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাতে তাদেরকে বাড়ি থেকে ধরে এনে সন্ত্রাসীরা যশোর-ঝিনাইদহ সড়কের ফুলবাড়ি নামক স্থানে ব্রাশফায়ারে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

নিহতরা হলেন; যশোর সদর উপজেলার কেসমত রাজাপুর গ্রামের ভোদো দাই ওরফে বুলু সরদারের ছেলে হাদিউজ্জামান হাদি (৩৫) ও বড় রাজাপুর গ্রামের ঠুটো রফিক ওরফে রফিউদ্দীনের সরদারের ছেলে সোহাগ আলী সরদার (২৮)।

তারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ৫ লাখ টাকার বিনিময়ে যশোর ডিবি পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে তাদেরকে হত্যা করেছে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার সংলগ্ন ফুলবাড়ি নামক স্থানে ঝিনাইদহ-যশোর সড়কের পঞ্চাশ গজ পাশে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বেগুনক্ষেত থেকে নিহতদের লাশ উদ্ধার করে। তাদের একজনের বুকে ও মাথায় দু’টি এবং অপর জনের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।

সোমবার রাতের কোন এক সময়ে ব্রাশফায়ারে তাদেরকে হত্যা করা হয়। নিহতদের স্বজনরা সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা জানাতে পারেনি পুলিশ।

এদিকে নিহত সোহাগের পিতা রফিউদ্দীন জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে হাদিউজ্জামান, সোহাগ ও তার দুই ভাতিজা যশোর ডিবি পুলিশ পরিচয় দিয়ে আটক করে গাড়িতে করে নিয়ে আসে।

খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাসুদ ডিবি পুলিশের সাথে গিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে আসে। রাস্তার মধ্যে ডিবি পুলিশ তার দুই ভাতিজাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে হাদিউজ্জামান ও সোহাগকে নিয়ে যায়। ভোরবেলা আমরা খবর পাই তাদের ক্রসফায়ার দিয়েছে পুলিশ।

সোহাগ মাঠে কৃষিকাজ করতো, সে কোন সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত ছিল না বলে রফিউদ্দীন দাবি করেন।

গত সেপ্টেম্বর মাসের ১৮ ও ২০ তারিখে সোহাগের নামে ডাকাতি প্রস্তুতির দুইটি মামলা দেয় পুলিশ। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে রাতে পুলিশ তাদের জানায়।

সোহাগের পিতা দাবি করেন, ২০১১ সালের ১২ এপ্রিল তার ভাতিজা বাসের আলী দুর্বৃত্তদের হাতে খুন হয়। এছাড়াও তার ছেলে সোহাগ মারাত্মক আহত হয়। ওই ঘটনায় তিনি বাদী হয়ে এলাকার ত্রাস হাসান আলীকে প্রধান আসামি করে ১৭ জনের নামে একটি মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পান খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ। চার্জশীট দেয়ার জন্য মামলার বাদী রফিউদ্দীনের কাছে ৫ লাখ টাকা দাবি করে এসআই মাসুদ। এরই মাঝে আসামীদের সাথে অর্থবাণিজ্য করে তাদের পক্ষ নেয় মাসুদ। একপর্যায়ে টাকা দিতে না পারায় মামলা তুলে নিতে বাদীকে চাপ দেয় ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে মাসুদ আসামিদের পক্ষে মামলার ফাইনাল রিপোর্ট দেয়। পরে মামলার বাদী আদালতে নারাজি পিটিশন দিলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এসআই মাসুদ এতে রফিউদ্দীনের ওপর ক্ষিপ্ত হয়।

নিহত হাদিউজ্জামান হাদির ভাই তরিকুল ইসলাম জানান, ডিবি পুলিশ হঠাৎ রাতে বাড়ি থেকে তার ভাইকে তুলে নিয়ে আসে। পরে আমরা কোতয়ালী থানা ও পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করি। রাতে পুলিশ আমাদের কোন সন্ধান দিতে পারেনি।

সকালে আমরা জানতে পারি পুলিশ দুইজনকে হত্যা করে ফুলবাড়ি লাশ ফেলে রেখে গেছে।

৫ লাখ টাকা নিয়ে এসআই মাসুদের নেতৃত্বে একদল পুলিশ তার ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, আমি সাক্ষী দিতে ঢাকায় এসেছি। আপনি হেড কোয়ার্টারের সাথে যোগাযোগ করেন।

দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তারা বলেন, তাদের কোন টিম কাউকে আটক করেনি। এ ব্যাপারে তারা কিছুই জানেন না।

তবে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি এনামুল হক পিপিএম জানান, নিহতরা পূর্বে নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করতো। বর্তমানে নিহত হাদি ও সোহাগ যশোর সদরের উত্তরাঞ্চলের ত্রাস আশকার বাহিনীর ক্যাডার হিসেবে সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিল। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। নিহত হাদি যশোরের ইছালী ইউনিয়নের জনপ্রিয় বিএনপি নেতা খলিল হত্যা মামলার আসামী। এছাড়া তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ঝিনাইদহ-যশোর, যশোর-মাগুরা সড়কে ডাকাতি মামলা রয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তারা হত্যার শিকার হতে পারে বলে ধারণা করছে পুলিশ

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, নিহতদের উভয়ের বাড়ি যশোর সদর উপজেলার রাজাপুর এলাকায়। ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

যশোর কোতয়ালী থানার উদ্বৃতি দিয়ে এসপি জানান, নিহত হাদিউজ্জামানের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। সে যশোর পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। আর সোহাগের নামে ৪টি মামলা রয়েছে। তারা ভাল মানুষ না। দুই জনই খুব খারাপ লোক।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

পুলিশ সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের ঝিনাইদহে বাড়ি থেকে ধরে নিয়ে দুই কৃষককে হত্যা

আপডেট টাইম : ০২:৩৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪