অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব : শাহাদাত

বাংলার খবর২৪.কমshahadat_54578 : আসন্ন জিম্বাবুয়ে সিরিজে মাঠে নামার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন পেসার শাহাদাত হোসেন।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের একথা বলেন শাহাদাত।

তিনি বলেন, ‘অনেকদিন পর ডাক পেয়েছি। তাই (মাঠে নামার) সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব আমি।’

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের বাহিরে পেসার শাহাদাত হোসেন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এই দীর্ঘদেহী বোলার।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের ভিত্তিতেই প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন শাহাদাত। কিন্তু প্রাথমিক দলে ডাক পাওয়া পেসারদের সংখ্যাটাও বেশ লম্বা। তাই মূল দলে সুযোগ পাওয়াটা এখনো নিশ্চিত নয় তার জন্য।

তবে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আল-আমিন হোসেন নাও থাকতে পারেন এই সিরিজে। সেই হিসেবে শাহাদাতের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে।

মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা সম্পর্কে শাহাদাত বলেন, ‘যারা জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়, সবারই আশা থাকে মূল একাদশে সুযোগ পাওয়ার জন্য। আমার বোলিংসহ সবকিছু ভাল হচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটি ছিল আমার ফিটনেস, এই বিষয়েও অনেক উন্নতি করেছি। টেস্ট দলে সুযোগ পেলেও পেতে পারি। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে আমি কখনও টেস্ট খেলেনি। হয়তো এবার সুযোগ আসবে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার।’

ক্যারিয়ারের শুরু দিকে বোলিংয়ে বেশ ভালো গতি ছিলো শাহাদাতের। কিন্তু সময়ের সাথে সাথে তা অনেকটাই কমতে দেখা গেছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যখন নতুন বলে পেস করি, তখন আমার গতি ১৩৫ কিলোমিটারের উপরে থাকে। কিস্তু দ্বিতীয় স্পেলে গতি ১৩০-এর নিচে নেমে যায় । ফিটনেস সমস্যার কারণেই এমনটা হতো। এখন ফিটনেস ঠিক আছে। আমার বিশ্বাস, আবারও আগের গতি ফিরে পাব।’

শাহাদাত হোসেন নিজেকে ফিরে পেলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্যই সুখবর।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব : শাহাদাত

আপডেট টাইম : ০৬:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪