পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

আওয়ামী লীগের সকল পদ থেকে ফেরদৌসী নীলাকে অব্যাহতি

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল তার অব্যাহতি প্রদানের চিঠিতে স্বাক্ষর করেন। বৃহস্পতিবার বিষয়টি নীলাকে জানিয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল সমকালকে বলেন, কয়েকদিন আগে সমকালে নীলার বিভিন্ন অনৈতিক কার্যক্রম নিয়ে একটি বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংগঠনবিরোধী নানা কার্যক্রম পরিচালনার অভিযোগ এসেছে। তার এসব কার্যক্রমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল। এজন্যই জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদকসহ নিম্ন স্তরের সকল পদ থেকে নীলাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অব্যাহতি প্রদানের চিঠিতে নীলাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ তথা গঠনতন্ত্রের ৪৭-এর (ক) এবং ৪৭-এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের জন্য আপনাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ-এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, গত ২ আগস্ট দৈনিক সমকালে ‘নীলার দংশনে নীল পূর্বাচল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই রাজধানীসহ নারায়ণগঞ্জের সর্বত্র নীলার নেতিবাচক কার্যক্রম মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে।

প্রতিবেদন প্রকাশের দিনই পূর্বাচলে নীলার প্লট দখলসহ নানা অনৈতিক কার্যক্রম তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সর্বশেষ তাকে দল থেকে অব্যাহতি দানের ঘটনা ঘটল।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

আওয়ামী লীগের সকল পদ থেকে ফেরদৌসী নীলাকে অব্যাহতি

আপডেট টাইম : ০১:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২