পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

হুমকি এরশাদের রাজপথে নামার

ershadবাংলার খবর২৪.কম: সরকারের ‍বিরুদ্ধে রাজপথে নামার হুমকি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘প্রয়োজন হলে রাস্তায় নামব। তবুও সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরব।’

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ হুমকি দেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

গুম-খুন আর অপহরণের কারণে বাংলাদেশ এখন বিশ্বে কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে বলেও মন্তব্য করেন এরশাদ।

তিনি আরো বলেন, ‘আন্দোলন হবে নিয়মতান্ত্রিকভাবে। গাড়িতে আগুন দিয়ে মানুষ মারার রাজনীতি জাতীয় পার্টি করে না। আমরা গাড়ি পোড়াব না, মানুষও মারব না। কিন্তু তুমুল আন্দোলন ঠিকই গড়ে তুলব।’

বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের সমালোচনা করে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মানুষ মেরেছে। তাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তাই, দলটি ক্ষমতায় যেতে পারেনি।’

জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু. প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

হুমকি এরশাদের রাজপথে নামার

আপডেট টাইম : ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০১৪