অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পর্তুগালকে বিদায় করে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

ডেস্ক: বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সেমির লক্ষ্যে ইতিহাস রচনা করলো মরোক্কো। তারা পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উঠে গেলো সেমিফাইনালে।

প্রথমার্ধের শুরুতেই ১ গোলে এগিয়ে যায় মরক্কো। খেলার ৪২ মিনিটে ইউসুফ এন নেসাইরির হেড থেকে আসে এ গোল। এই ১ গোলের লিড নিয়েই এগিয়ে থাকে আফ্রিকার এই দেশটি। পুরো ৯০ মিনিট ধরে পর্তুগীজদের আটকে রেখে অবশেষে জয় নিয়ে পার হয় কোয়ার্টারের পথ।

বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল মরোক্কো ও পর্তুগাল। গ্রুপপর্বের সেই দুইবারের দেখায় একবার মরোক্কো ও একবার পর্তুগাল জিতেছিল। আজকের খেলায় জয় দিয়ে সরাসরি সেমি ফাইনালে উঠে যায় মরক্কো।

কাতারের আল থুমামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯টায়।

নকআউট পর্বে এবারই প্রথম মুখোমুখি হয় দল দুটি। আজকের এই জয়ে ইতিহাস গড়ে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে যায় তারা।

প্রতিদ্বন্দ্বীতা যতই ছোট হয়ে আসছে শিরোপার আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছে স্বপ্ন পূরণে ততই অঙ্গীকারবদ্ধ দলগুলো। বিশেষ করে অঘটনের জন্ম দিয়ে এগিয়ে আসা দলগুলোর জন্য সেই স্বপ্ন আরো বড় হয়ে দেখা দেয়, মরক্কো তেমনই একটি দল।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার-বেলজিয়ামের মত দলকে টপকে শীর্ষস্থান লাভের পর শেষ ষোলতে স্পেনকে পেনাল্টিতে পরাজিত করে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলতে আসা ছিল মরক্কোর জন্য স্বপ্নের চেয়েও বেশিকিছু।

কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে তারা এবার সেমি ফাইনাল মোকাবেলা করবে। যেখানে তাদের জন্য অপেক্ষায় আছে ফ্রান্স কিংবা ইংল্যান্ড।

আজ রাতেই আরেক কোয়ার্টারে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। তাদের মধ্যে যে জয়ী হবে তারা উঠে যাবে সেমি ফাইনালে। সেখানে তারা মুখোমুখি হবে মরক্কোর।

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পর্তুগালকে বিদায় করে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

আপডেট টাইম : ০৩:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২