পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সেই রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়িয়ে দিলো ফিফা

ডেস্ক : আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল পরিচালনা করেন স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহোচ। ওই ম্যাচে রেকর্ড ১৭টি হলুদ কার্ড দেখান তিনি। সেই রোষানল থেকে বাদ পড়েননি লিওনেল মেসিও। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে সংবাদ সম্মেলনে রেফারি লাহোচকে অযোগ্য বলে কটাক্ষ করেন মেসি। খেলা চলাকালীনও তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি।

পরে এ নিয়ে তদন্তে নামে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে দেখেছে ফিফার রিভিউ কমিটি। তাতে লাহোচের দোষ বেশি পাওয়া গেছে। ফলে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিশ্বকাপে তো বটেই, সামনে আর আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে নাও পারেন তিনি।

লাহোচের বিরুদ্ধে মূলত ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে ফিফা। এক্ষেত্রে মেসির দোষ বেশি পাওয়া গেলে সেমিফাইনাল থেকে ছিটকে যেতেন তিনি। কিন্তু তার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেফারির বিরুদ্ধে রায় গেছে।

ফিফা রিভিউ কমিটি জানিয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে ভুল কারণে বাঁশি বাজিয়েছেন লাহোচ। তাই তাকে বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

কোয়ার্টারে লাহোচের রেফারিং নিয়ে অসন্তোষ জানিয়েছেন ডাচ ফুটবলাররা। সেজন্য আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া সেমিফাইনালে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ওই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতোকে।

সোমবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ফিফা এটি নিশ্চিত করেছে। তাতে জানানো হয়েছে, ভালো রেফারি হিসেবে সুখ্যাতি আছে দানিয়েলের। দুই দলের কাছেই তার গ্রহণযোগ্যতা রয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সেই রেফারিকে বিশ্বকাপ থেকে তাড়িয়ে দিলো ফিফা

আপডেট টাইম : ০৩:৫৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২