পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ম্যান ইউয়ের জয়রথ থামাল ক্রিস্টাল প্যালেস

ডেস্ক : ম্যাঞ্চেস্টার ডার্বিতে দুরন্ত জয়ের ঠিক পরের ম্যাচেই আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

বুধবার রাতে নাটকীয় ভাবে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে অনবদ্য ফ্রি-কিকে গোল করে সমতা ফেরালেন ক্রিস্টাল প্যালেসের মাইকেল ওলিসে। তাতে অপূর্ণ থাকল লিগ টেবলে ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে রেড ডেভিলসের দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষ্যও।

ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন ব্রুনো ফের্নান্দেস। ম্যান ইউ সমর্থকেরা ভাবতেও পারেননি দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে (৯০+১ মিনিট) নাটকীয়ভাবে ছবিটা বদলে দেবেন ওলিসে।

ম্যান ইউ পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল ক্রিস্টাল প্যালেস। মানবপ্রাচীরও তৈরি করা হয়। তারপরেও গোলরক্ষককে হতবাক করে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়েদেন ওলিসে।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-২৩ রিডিংয়ের হয়ে যুব প্রিমিয়ার লিগ-টু থেকে উত্থান ওলিসের। ২০২১ সালে তিনি সই করেন ক্রিস্টাল প্যালেসে। বুধবার রাতে ২১ বছর বয়সি এই তরুণই ম্যান ইউয়ের জয়ে কাঁটা ছড়িয়ে দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ম্যান ইউয়ের জয়রথ থামাল ক্রিস্টাল প্যালেস

আপডেট টাইম : ১২:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩