অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক

আ. লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী

ডেস্ক : আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়, আওয়ামী লীগ পালায় না।

আজ রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের এ জনসভা। সকাল থেকেই রাজশাহী ও বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বেলা সাড়ে ১১টার পর আসা নেতাকর্মীরা আর মাঠের ভেতরে ঠুকতে পারেননি। ফলে জনস্রোত ছড়িয়ে পড়েছে জনসভাস্থলের আশপাশের সড়কগুলোতে। একদিকে জনস্রোত গিয়ে ঠেকেছে সিঅ্যান্ডবি মোড় থেকে ঘোষপাড়ার মোড়, পাঠানপাড়া—এমনকি সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনসভার পরিসর।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টা ১৭ মিনিটে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অবতরণ করেন। সেখানে শিক্ষানবিশ পুলিশ সুপারদের অনুষ্ঠান শেষে তিনি রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে উপস্থিত হন।

আওয়ামী লীগ সভাপতি সারদা পুলিশ একাডেমি থেকে হেলিকপ্টারে করে নগরীর জেলখানা প্রশিক্ষণ মাঠে নেমে গাড়িতে করে সভামঞ্চে আসেন। তখন ময়দানভর্তি জনতা হাততালি ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী হাত নেড়ে জনতার প্রতি শুভেচ্ছা জানান।

মাদ্রাসা মাঠে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) রোববার দুপুর ১২টায় জনসভার শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর দলের প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।

পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা

আ. লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩