অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এক পা হারানো সেই রশিদকে অটোরিকশা দিলেন তাসরিফ

ডেস্ক : নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সমাজ সেবক তাসরিফ খান। এছাড়াও গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ২৫ হাজার টাকা দিয়েছেন রশিদকে।

শনিবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন তাসরিফ। সেখানে লেখেন, ‘মসজিদে নামাজে থাকা অবস্থায় অসহায় রশিদ ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটা চুরি হয়ে গিয়েছিল। আমি আমার সাধ্যমতো উনাকে একটা অটোরিকশা কিনে দিচ্ছি।’

এর আগে সংবাদ মাধ্যমে রশিদের অসহায়ত্বের খবর দেখে শনিবার (২৫ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় যান তাসরিফ খান। সেখান থেকে আব্দুর রশিদকে তাসরিফের ব্যক্তিগত গাড়িতে তুলে গাজীপুর মহানগরের টঙ্গীর কলেজ গেট এলাকায় নিয়ে যান।

অটোরিকশা চালক আব্দুর রশিদ জানান, ছোট বয়সে একটি দুর্ঘটনায় এক পা হারাতে হয় তার। বৃহস্পতিবার (২৩ মার্চ) ঘরে ২১ দিন বয়সী শিশু সন্তান, ২ বছর বয়সী ছেলে, স্ত্রী, মা ও বাবাকে রেখে উপার্জনের জন্য অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। তার অটোরিকশার উপার্জনেই চলে সংসার খরচ। সারাদিনের উপার্জনের টাকায় ইফতার তৈরির খাবার কেনার কথা ছিল। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার পুকুর পাড় জামে মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অটোরিকশাটি রেখে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে রেখে যাওয়া অটোরিকশা না পেয়ে অসহায় হয়ে পড়েন। মাথায় ভর করে চুরি যাওয়া অটোরিকশা মেরামতের জন্য আশা এনজিও থেকে নেওয়া ষাট হাজার টাকার সাপ্তাহিক ১ হাজার ৫০০ টাকার কিস্তি ও আট সদস্যের সংসার খরচের।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক পা হারানো সেই রশিদকে অটোরিকশা দিলেন তাসরিফ

আপডেট টাইম : ০৩:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩