অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা

বাংলার খবর২৪.কম index_55085: সিলেট নগরীর সুবিদবাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও ছাত্রদলকর্মীর বাসায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার ছাত্রদলের হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনার জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার ছাত্রদল নাবিল গ্রুপের হামলায় মহানগর ছাত্রলীগের সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদ গুরুতর আহত হন। এর জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাগরদিঘীরপাড় থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী সুবিদবাজারে আসে। এসময় তারা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে মিতালী আবাসিক এলাকার দিকে চলে যায়।

পরে মিতালী সি ব্লকের ১০ নম্বর বাসায় গিয়ে হামলা চালায় তারা। ওই বাসা ছাত্রদলকর্মী শিবলীর বলে জানা গেছে।

এদিকে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় সুবিদবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। বিক্ষোভ চলাকালে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে কয়েকজন যুবক ১০-১৫টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে ব্যবসায়ীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।

বিমানবন্দর থানার ওসি শাহজামান জানান, একদল যুবক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছিল। পরে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা

আপডেট টাইম : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০১৪