পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

চনপাড়ায় উপ-নির্বাচনে হাতি মার্কার শমসের বিজয়ী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে হাতি প্রতীকে ৩ হাজার ৬৪০ ভোট পেয়ে শমসের আলী বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে নুর আলম মুন পেয়েছেন ৩ হাজার ১৯৭ ভোট।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজাল্লি ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র‌্যাবের দুটি টিম, ২৪৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন তিনি আরও বলেন, বিগত দিনেও ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওয়ার্ডটিতে মোট ভোটার ২২ হাজার ৭ জন। ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। এই উপ-নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৬ জন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

চনপাড়ায় উপ-নির্বাচনে হাতি মার্কার শমসের বিজয়ী

আপডেট টাইম : ০২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩