পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

তিন মিডিয়ার সাংবাদিক পরিচয়ে দেওয়া ইজি বাইক চোর গণপিটুনির শিকার

ডেস্ক : ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় মো. আবির হোসেন (৩০) নামে এক কথিত সাংবাদিক জনতার হাতে আটক হন। পরে উত্তেজিত জনতা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। তিনি বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ইজিবাইক চুরি করে পালানোর সময় গণপিটুনির শিকার আবিরের কাছ থেকে নিজের ছবি সম্বলিত দৈনিক প্রথম আলো, কালবেলা ও আনন্দ টিভির ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। ভিজিটিং কার্ড ও পরিচয়পত্রে তিনি নিজেকে শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের শহীদ শেখ নামে এক চালক তার ইজিবাইকটি রেখে মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান আবির হোসেন। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী ইজিবাইকসহ আইনপুর বাজার থেকে আটক করে গণপিটুনি দেয়।

আনন্দ টিভির ফরিদপুর প্রতিনিধি মনির হোসেন বলেন, আমি আনন্দ টিভির ঢাকা অফিসে যোগাযোগ করেছি। শরীয়তপুরে মো. আবির হোসেন নামে আনন্দ টিভির কোনো প্রতিনিধি নেই। একই কথা বলেছেন কালবেলার প্রতিনিধিও।

প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক পান্না বালা বলেন, শরীয়তপুরে আমাদের প্রতিনিধির নাম সত্যজিৎ ঘোষ। যে ব্যক্তি নগরকান্দায় আটক হয়েছেন তিনি একজন প্রতারক। তিনি প্রথম আলোর সাংবাদিক নয়।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জোবায়ের বলেন, গতকাল শনিবার রাতে স্থানীয় কিছু লোক তাকে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করেন। এ সময় তার কাছ থেকে দৈনিক প্রথম আলো, কালবেলা ও আনন্দ টিভির পরিচয়পত্র পাওয়া গেছে। এই পরিচয়পত্র ধরে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবারের খোঁজ পেয়েছি।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন রোববার সন্ধ্যায় বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

তিন মিডিয়ার সাংবাদিক পরিচয়ে দেওয়া ইজি বাইক চোর গণপিটুনির শিকার

আপডেট টাইম : ০৩:৫৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩