পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

সড়ক পরিবহনে ৬ মাসের চুক্তিভিত্তিক সচিব থাকছেন এ বি এম আমিন উল্লাহ নুরী

ফারুক আহমেদ সুজন।।

চুক্তিভিত্তিক ছয় মাস সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব থাকছেন এ বি এম আমিন উল্লাহ নুরী। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একইদিন তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

চাকরি মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী কে তার অবসর-উত্তর ছুটি এবং তসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাস মেয়াদে একই বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে। গত বছরের জুন মাসে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হন।

আমিন উল্লাহ নুরী ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৩ সালে ১ এপ্রিল সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। তার এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে। তার সহধর্মিনী কাজী উম্মে সালমা একজন গৃহিণী।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

সড়ক পরিবহনে ৬ মাসের চুক্তিভিত্তিক সচিব থাকছেন এ বি এম আমিন উল্লাহ নুরী

আপডেট টাইম : ০৮:২৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩