পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ডিএমপি জনগণের পুলিশে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ২০ বছর আগে পুলিশকে মানুষ ভয় পেলেও এখন সেই পুলিশই মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। জনগণের বন্ধু হিসেবে কাজ করে এই বাহিনীকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভা তিনি এ আহ্বান জানান। এসময় ট্রাফিক সার্জেন্টরা রাস্তায় ভয়ানক অসুবিধায় থাকেন উল্লেখ করে তাদের একটু আরামের ব্যবস্থা করতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ ৫০টি থানা, ৩৪ হাজার জনবল নিয়ে ঢাকায় বসবাস করা নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারের বেশি। গড়ে প্রতিজন পুলিশ ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। ডিএমপির যতগুলো ইউনিট আছে সবগুলো খুব সুন্দর কাজ করছে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থান হয়েছিল, সেজন্য আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করেছিলাম। আমরা সাইবার ইউনিট তৈরি করেছিলাম, ভিক্টিম সাপোর্ট সেন্টার গড়ে তুলেছিলাম, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ইউনিট করেছি, যা ডিএমপির কমিশনারের অধীনে কাজ করে যাচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিএমপি আরও এগিয়ে যাবে। তাদের সেবার পরিধি বাড়াবে। আরও দক্ষতার সঙ্গে সবকিছু মোকাবিলা করবে, এই আস্থা ও বিশ্বাস রাখি।’

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ডিএমপি জনগণের পুলিশে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪