পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু,পরদিন সকালে স্ত্রীর

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক নজমুল আহসান ও তাঁর স্ত্রী নাহিদ বিনতে আলম মারা গেছেন। পুলিশ বলছে, গতকাল বুধবার বিকেলে নজমুল আহসানকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মারা যান।

দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রয়েছে। তাঁরা মিরপুরে সরকারি কোয়ার্টারে থাকতেন। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। নজমুল আহসানের গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নজমুল আহসানকে গতকাল বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন নাহার বলেন, নজমুল আহসানের স্ত্রী নাহিদ বিনতে আলমকে গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানেই আজ সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান।

তাঁদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

বিকেলে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের মৃত্যু,পরদিন সকালে স্ত্রীর

আপডেট টাইম : ১২:০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪