পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

কাজের পারফরম্যান্স কমে যাওয়ায়, বিআরটিসির ৩৭ কর্মকর্তা-কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ

কাজের পারফরম্যান্স কমে যাওয়ায় ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর বেতনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সোমবার মতিঝিলের বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তাজুল ইসলাম।

তিনি বলেন, বিআরটিসির ১৫ কর্মকর্তাসহ ৩৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেউ বসে থেকে করপোরেশন থেকে বেতন নেবে, সেই সুযোগ আর নেই।

কর্মীদের পারফরমেন্স ভালো হলে আবারও অ্যাকাউন্ট চালু হবে জানিয়ে তিনি বলেন, কর্মীর কাজের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিআরটিসি এখন টাকা দেয়। যাদের পারফরমেন্স জিরো, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের সময় দেওয়া হয়েছে। কাজের মান ভালো না হলে অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, আমার নীতি হচ্ছে গাড়ি লিজ শূন্যতে নিয়ে আসা। লিজে কোনো বিআরটিসির গাড়ি থাকবে না। এই মুহূর্তে মাত্র ৩৪টি গাড়ি লিজে আছে। আমি সব লিজ বাতিল করে দিয়েছি। নতুন করে কোনো লিজ নবায়নের প্রশ্নই আসে না। পূর্বে যারা লিজ নিয়েছে এবং লিজের টাকা জমা দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, চ্যাসিস বানানোর সক্ষমতা আমাদের এখনো হয়নি। গাড়ি বানানোর সক্ষমতা আমার ১০০ শতাংশ আছে। সামনের সপ্তাহে আমাদের মিটিং আছে, এরপরে চার-পাঁচটি গাড়ি বানানোর কাজ আমরা শুরু করব। মূলত আমরা শুধু অ্যাসেম্বল করব।

বিআরটিসি চেয়ারম্যান আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী শহর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে অংশ নেবে ঢাকায় চলাচল করা বিআরটিসির ৫৫০টি বাস। দূরপাল্লার বাসগুলোর পাশাপাশি এই বাসগুলো সার্ভিস দেবে।

হলমার্কের তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ডহলমার্কের তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড
বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠছে জানিয়ে তিনি বলেন, এক সময়ের খুঁড়িয়ে চলা বিআরটিসি এখন উন্নয়নের রোল মডেল। বিআরটিসি এক সময়ে অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও, বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভের পাশাপাশি সেবা বাড়ানোর চেষ্টায় আমরা কাজ করছি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

কাজের পারফরম্যান্স কমে যাওয়ায়, বিআরটিসির ৩৭ কর্মকর্তা-কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ

আপডেট টাইম : ০৬:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪