অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

সহজ ডট কম অফিসে বিআরটিএ’র অভিযান

ডেস্ক : জনাব পারভেজ ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা থেকে রংপুর যাবে আগামী ৮ তারিখ। বিগত ০৩ এপ্রিল অনলাইন টিকেট প্ল্যাটফর্ম সহজ ডট কম-এর মাধ্যমে তিনি মোল্লা ট্রাভেলস-এর ঢাকা-রংপুরের একটি টিকেট ক্রয় করেন যেখানে তার কাছ থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৬৩৯ টাকা বেশি নেওয়া হয়। উক্ত ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে গত ০৪ এপ্রিল সহজ ডট কম-এর অফিসে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত মূল্যে অনলাইনে টিকেট বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়, দেখা যায় প্রতিষ্ঠান-টি ঢাকা – রংপুরগামী হানিফ ও মোল্লা ট্রাভেলস নামক ২টি পরিবহনের ঈদের টিকেট নির্ধারিত ৮৬১/- এর স্থলে যথাক্রমে ১২৪০/- এবং ১৫০০/- মুল্যে বিক্রি করছে। নির্ধারিত ভাড়ার অধিক মূল্যে টিকেট বিক্রি করে ভোক্তার আর্থিক ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৫০,০০০/- জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠান-টি প্রতি টিকেটে অতিরিক্ত ১০০/- চার্জ গ্রহণ করছে যা সম্পূর্ণ অযৌক্তিক।
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকেট বিক্রি না করতে এবং অযৌক্তিক ফি গ্রহণ না করার বিষয়ে সহজ ডট কম নামীয় প্রতিষ্ঠানটি-কে বিআরটিএ’র মোবাইল কোর্ট কর্তৃক কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

সহজ ডট কম অফিসে বিআরটিএ’র অভিযান

আপডেট টাইম : ০৬:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪