পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ১৭ মামলা, জরিমানা অর্ধলাখ

চট্টগ্রামে দুই মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭ মামলায় ৫১ হাজার টাকা জরিমানা এবং ৪টি ট্রাক ডাম্পিং করা হয়। শনিবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার মাদামবিবির হাট এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম বলেন, বিআরটিএ সারাদেশে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। বিশেষত ফিটনেস, ট্যাক্স টোকেন, রোড পারমিটসহ যাবতীয় মেয়াদোত্তীর্ণ ডকুমেন্ট বিনা জরিমানায় হালনাগাদ করার জন্য বিআরটিএ থেকে সময় দেওয়া হয়েছিল। সেই সময়ে অনেকে যানবাহনের ডকুমেন্ট হালনাগাদ করেননি। অথচ ফিটনেসবিহীন কিংবা ডকুমেন্ট ছাড়াই এসব যানবাহন সড়কে চলাচল করছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। যে কারণে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালানো হয়েছে। প্রথমদিনের অভিযানে চারটি ট্রাক ডাম্পিং করা হয়েছে। তাছাড়া ১৭টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।’

বিআরটিএ সূত্র জানিয়েছে, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। অভিযানে লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীনসহ নানান অভিযোগে ৮ যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া একটি মিনিট্রাক ডাম্পিং করা হয়। অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মইজ্জারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। অভিযানে তিনি ৯ যানবাহনকে ২১ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি ট্রাককে ডাম্পিং করার আদেশ দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ১৭ মামলা, জরিমানা অর্ধলাখ

আপডেট টাইম : ০৪:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪