পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে সারাদেশে ৬৪ টি জেলার বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে বিভিন্ন অপরাধে ৪৪৯ টি মামলায় ৯ লক্ষ ১৯ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৪ জন দালাল কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় এবং ৩৫ টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আট বিভাগে আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। যা চলমান থাকবে। সেই সঙ্গে অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। এর আগে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আট বিভাগে আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না’।
ঈদের পর ধারাবাহিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার হয় বিআরটিএ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এ সংস্থা। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সারা দেশে অভিযান পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

আপডেট টাইম : ০৪:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪