পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে রুশিয়া বেগম(৪০) নামের এক ভিক্ষুক পরিবারের একটি বসত ঘর সম্পুর্ণ ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের গাজিবাড়িতে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রুশিয়া বেগমের ভিক্ষুক পরিবারটি নিজ পৈতৃক সম্পত্তিতে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। গত কয়েক মাস ধরে ওই সম্পত্তি নিজের দাবি করে রুশিয়ার ভাইয়ের ছেলে হাসান(২২)। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিলো। ঘটনার দিন রাত দেড়টার দিকে হাসানের নেতৃত্বে জহিরুল, আবদুল লিটন, জাকিয়া, সাঈদ, জাহিদুল আতিকসহ ১০-১২জনের একটি দল রুশিয়ার ঘরে হামলা চালায়। রুশিয়ার ঘরটি সম্পূর্ণ ভেঙে পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়। হাঁস-মুরগীও পাশের পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় তার ঘরের সমস্ত মালামাল লুট করা হয়েছে বলেও দাবি তার।
ভুক্তভোগী রুশিয়া বেগম বলেন, আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য আমার একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার আমার স্বামীকে মিথ্য মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে, আজকে আমার ঘরটি ভেঙে ফেলছে। আমি ভিক্ষা করে মানুষের সাহায্য নিয়ে ঘরটি করেছি। এসময় তিনি সুষ্ঠ বিচার দাবি করেন।
অভিযুক্ত হাসান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাতে কে বা কহারা ঘরটি ভেঙেছে আমারা জানি না।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

বাউফলে ভিক্ষুকের বসত ঘর ভেঙ্গেচুরে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা!

আপডেট টাইম : ০৪:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪