পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে

ডেস্ক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারি মোটরযান পরিদর্শক (বর্তমানে বান্দরবানে কর্মরত) আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে মামলাটি করে দুদক।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমেদ বাদী হয়ে নিজ কার্যালয়ে গতকাল বুধবার (১৫ মে) এ মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলা করা হয়েছে, এখন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফুল ইসলাম একজন সরকারি কর্মচারী হয়ে দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২ কোটি ৩ লাখ ৬২ হাজার ৯৫৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখা ও স্থানান্তর করেছেন। এর ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে এ মামলা করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারি মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত বছরের শুরুতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের শুরুতেই ডাচ বাংলা ব্যাংকের কক্সবাজার শাখায় একটি একাউন্টে দুই কোটি টাকার সন্ধান পায় দুদক। তার মধ্যে একাউন্টে থাকা এক কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা আদালতের নির্দেশে জব্দও করে সংস্থাটি। এছাড়াও কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় তার নামে-বেনামে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে বলে জানায় দুদক।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে

আপডেট টাইম : ০৫:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪