অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪২ : বিআরটিএ

বিদায়ী জুন মাসে সারাদেশে ৭৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৪২ জন মানুষ মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৭৯৬ জন মানুষ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পালের গত ১০ জুলাই স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানায়।

এসবের মধ্যে ঢাকা বিভাগে ১৬৬টি দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৩৯ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪৮টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত এবং ২৪৭ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৯৬টি দুর্ঘটনায় ৯২ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৬৭টি দুর্ঘটনায় ৬৪ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৩৯টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ১০১টি দুর্ঘটনায় ৯১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৬৬টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।

জুন মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ৩৫টি, বাস/মিনিবাস ১৪১টি, ট্রাক/কাভার্ডভ্যান ২০৩টি, পিকআপ ৫৭টি, মাইক্রোবাস ২৮টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ২৩৩টি, ভ্যান ৩৬টি, ট্রাক্টর ১৩টি, ইজিবাইক ৪৪টি, ব্যাটারিচালিত রিকশা ৩৩টি, অটোরিকশা ৮১টি ও অন্যান্য যান ২১৫টিসহ সর্বমোট ১১২৪টি যানবাহন রয়েছে।

এসবের মধ্যে মোটরকার /জিপ দুর্ঘটনায় ১৮ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৩৭ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৭৩ জন, পিকআপ দুর্ঘটনায় ২৩ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ১৯ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৯ জন, ভ্যান দুর্ঘটনায় ২৭ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ১ জন, ইজিবাইক দুর্ঘটনায় ৩৩ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২২ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৫৬ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ১৩০ জনসহ সর্বমোট ৬৪২ জন নিহত হন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪২ : বিআরটিএ

আপডেট টাইম : ১০:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪