অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিএসএফ’র তাড়ায় নিহত যুবকের লাশ ২২ দিন পর ফেরত

বাংলার খবর২৪.কম index_55609: ভারতে দুর্গা পূজার মেলা দেখতে গিয়ে লাশ হয়ে দীর্ঘ ২২ দিন পর দেশে ফিরে আসতে হল দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (হিলি বিওপি ক্যাম্প) এলাকার শাহীন শেখের ছেলে মো. আব্দুল আলিম (১৯)। শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে আলিমরে লাশ হিলি আইসিপি গেট দিয়ে তার আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।

প্রতি বছরের মত এবছরও চলতি মাসের ৩ তারিখে আলিম তার বন্ধুদের সাথে ভারতের হিলি সীমান্ত অতিক্রম করে মেলা দেখতে যায়।

এসময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর তাড়া খেয়ে অন্যরা দেশে পালিয়ে আসলেও আলিম রাস্তা ভুলে ভারতের বিহারী কলোনী এলাকায় প্রবেশ করে।

কিন্তু গ্রামবাসী যুবকটিকে চোর ভেবে গণপিটুনী দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশটি সেদেশের থানা পুলিশের নিকট হস্তান্তর করলে ভারতের বালুর ঘাট হাসপাতাল মর্গে রাখা হয়।

হাকিমপুর পৌর সভার ৫নং ওয়ার্ডের কমিশনার ওয়াহেদ মুরাদের প্রত্যক্ষ সহোযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-বিএসএফ কয়েক বার চিঠি চালাচালি করার পর শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে লাশটি হিলি আইসিপি গেট দিয়ে তার আত্মীয়ের নিকট ফেরত দেয়া হয়।

লাশটি ফেরত নেয়ার সময় হাকিমপুর থানার পুলিশ পরির্দশক (ওসি) মো: মোখলেছুর রহমান, হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ এবং ভারতীয় হিলি থানা পুলিশের সাব-ইন্সিপেক্টর সুবিদ কুমার সাহা, বিএসএফ এর হিলি ক্যাম্প কমান্ডার জাফর উল্লাহ খান উপস্থিত ছিলেন।

ছেলের লাশ হাতে পেয়ে মাসহ আত্মীয়রা কান্নায় ভেঙ্গে পড়েন। অনেক দিন পরে হলেও সন্তানের চাঁদ মুখটা শেষ বারের মত দেখে শেষ সান্ত¡না খুঁজে পেয়েছেন ছেলে হারানো মা।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিএসএফ’র তাড়ায় নিহত যুবকের লাশ ২২ দিন পর ফেরত

আপডেট টাইম : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০১৪