পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

বরগুনার আমতলীতে ৯ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

তামান্না জেনিফার বরগুনা প্রতিনিধি:
বরগুনায় খাবারের লোভ দেখিয়ে ৯ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আমতলী উপজেলার খাকদান নামক এলাকার সিদ্দিক মৃধার (৪০) নামে এমন অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে আমতলী উপজেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ওই শিশুটির মা তাকে বাড়িতে রেখে ক্ষেতে কাজ করতে যায়। এ সময় শিশুটি বাড়িতে একা থাকায় অভিযুক্ত সিদ্দিক মৃধা তাকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

পরবর্তীতে সেখান থেকে ভুক্তভোগী শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া ধর্ষণের খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীর পরিবার শিশুটির চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ছোটাছুটি করছেন। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ ওঠা ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

বরগুনার আমতলীতে ৯ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আপডেট টাইম : ০১:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪