পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা মাতা হারা শিশু জুঁই এর পাশে দাঁড়ালো বিআরটিএ

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সকাল আনুমানিক ৬:৪০ মিনিটে সাইনবোর্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ১৪ বছর বয়সী কোমলমতি শিশু, জাকিয়া সুলতানা জুঁই গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত বড় বোন, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, দেখতে পান যে তাঁদের মা নিথর অবস্থায় সড়কে পড়ে আছেন—যা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য। তাদের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও দুর্ভাগ্যজনকভাবে তিনি বেঁচে ফিরতে পারেননি।
দুর্ঘটনার পর আহত জুঁইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শয্যা সংকটের কারণে তাকে বি এন কে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকায় ভর্তি করা হয়। এক্স-রে রিপোর্ট অনুসারে, শিশুটির কাঁধে (ক্লাভিকল) ফ্র্যাকচার হয়েছে এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার মাথার ডান দিকের পার্শ্বস্থ হাড়ে (Right Parietal Bone) Linear Fracture ধরা পড়ে।
বিষয়টি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের দৃষ্টিগোচর হলে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৫৯ মোতাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্ব-উদ্যোগে তাৎক্ষণিক চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক তদন্ত শেষে, আইন ও বিধি অনুসারে, আহত জুঁইয়ের বড় বোন, জান্নাতুল ফেরদৌস জ্যোতির অনুকূলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান সিদ্ধান্ত নেওয়া হয় ।
সেই পরিপ্রেক্ষিতে, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, জান্নাতুল ফেরদৌস জ্যোতি (পিতা: মৃত মোঃ আব্দুল জব্বার) কে তার ছোট বোন, জাকিয়া সুলতানা জুঁই (পিতা: মৃত মোঃ আব্দুল জব্বার)-এর চিকিৎসা সহায়তার জন্য সোনালী ব্যাংক পিএলসি-এর হিসাব নং ০১০৫৭০২০০০৬২৭-এর অনুকূলে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার অ্যাকাউন্ট পে চেক (CF-100 9309274) হস্তান্তর করা হয়। পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের স্থায়ী অনুসন্ধান কমিটির অনুসন্ধান প্রতিবেদন এর প্রেক্ষিতে জাকিয়া সুলতানা জুঁই এর পিতা, মাতা এবং নিজের আর্থিক সহায়তার মোট পরিমাণ থেকে সমন্বয় করা হবে। চেক হস্তান্তর করেন বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীন । এ সময় উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, পরিচালক অপারেশন মীর আহমেদ তারিকুল ওমর, পরিচালক এনফোর্সমেন্ট নাজনীন হোসেন, পরিচালক ইন্জিনিয়ারিং সীতাংশু শেখর বিশ্বাস ও ঢাকা বিভাগের পরিচালক মোঃ শহীদুল্লাহ। আইনি প্রাসঙ্গিকতা:
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৫৯ অনুসারে, উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর অথবা অন্য যেকোনো উপায়ে অবহিত হয়ে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্বীয় বিবেচনায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। এ বিষয়ে পরবর্তী বোর্ড সভায় অনুমোদন গ্রহণ আবশ্যক।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১৪৯ অনুসারে, আর্থিক সহায়তার নির্ধারিত পরিমাণ নিম্নরূপ: ক) নিহত হলে — ৫ (পাঁচ) লক্ষ টাকা। খ) অঙ্গহানি হলে — ৩ (তিন) লক্ষ টাকা। গ) স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে — ৩ (তিন) লক্ষ টাকা। ঘ) আহত হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে — ১ (এক) লক্ষ টাকা।
বিআরটিএ ট্রাস্টি বোর্ড এ ধরনের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পাশে থেকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা মাতা হারা শিশু জুঁই এর পাশে দাঁড়ালো বিআরটিএ

আপডেট টাইম : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫