অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান

ফারুক আহম্মেদ সুজন : অদ্য ২১.০৩.২০২৫ খ্রিঃ তারিখে বিআরটিএ আদালত-৩, ৬ ও ৭ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রটগণের নেতৃত্বে ও ট্রাফিক মিরপুর ডিভিশনের সহায়তায় কোটবাড়ি, গাবতলি এলাকার মোটরযান মেরামত ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৫ (পাঁচ)টি ওয়ার্কশপ (কে কে বডি বিল্ডার্স, সাইদ বডি বিল্ডার্স, প্রিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মেসার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও এম এস এন ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ) এর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় দুইটি ওয়ার্কশপে মেরামতাধীন ০২ (দুইটি) মোটরযানের কাগজপত্রের মেয়াদউত্তীর্ণ আছে মর্মে দেখা যায়। ওয়ার্কশপগুলোর মালিক ও ম্যানেজারদেরকে এসব গাড়ি ১৫.৪.২০২৫ খ্রি. তারিখের আগে যেন রাস্তায় না নামানো হয় সে বিষয়ে কঠোরভাবে সর্তক করা হয় এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানার লাইসেন্স নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয় এবং ০৫ টি ওর্য়াকশপের মালিকদের নিকট হতে ঈদের আগে কোন লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানোর বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়। এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান আসন্ন ঈদ নিরাপদ করার জন্য বি আর টি এ এর মোবাইল কোর্ট এর অভিযান চলমান থাকবে এবং যারাই লক্করঝক্কর গাড়ি রাস্তায় নামাবে সেসকল ওয়ার্কশপ ও পরিবহন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান

আপডেট টাইম : ০৯:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫