পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাস টার্মিনালে বিআরটিএ অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

ঈদে ঘরমুখো মানুষ যাতে ভোগান্তিতে না পরেন এবং অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৬ মার্চ) সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনার সময় গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষীপুরগামী নীলাচল পরিবহণে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহণে দুইজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহণকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহণে ভাড়ার চার্ট/তালিকা না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও ফুলবাড়িয়া বাস টার্মিনালে অভিযান পরিচালনার সময় দোলা পরিবহণ, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহণে ভাড়ার তালিকা না থাকায় ৬০০০ টাকা জরিমানা করা হয়। মিরপুরের রাইনখোলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লাবিবা পরিবহনকে ১০,০০০/ টাকা, সোনারতরী পরিবহনকে ১০,০০০/ টাকা, সেবা গ্রীন লাইন পরিবহনকে ১০,০০০/ টাকাসহ মোট ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাস টার্মিনালে বিআরটিএ অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

আপডেট টাইম : ০১:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫