পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক: ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে একদল আন্দোলনকারী যমুনা অভিমুখী হতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে শাহবাগে আসে এবং সেখানে অবরোধ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে বেলা সাড়ে পাঁচটার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এর আগে বেলা পৌনে ৫টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগে অবস্থান নেন তারা। সেখান থেকে ৫টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ অবরোধ করেন।

এসময় সংগঠনটির নেতাকর্মীরা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, বাংলাদেশের জনগণ, নেমে আসুন-নেমে পড়ুন’ সহ নানা স্লোগান দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিচার দাবি জানাতে গেলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না করে উল্টো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট টাইম : ০৪:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬