অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার ,এলাকায় আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শূন্যরেখা সীমান্তের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিয়ন্ত্রণে উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে।
সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার ৮ পিলারের একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বসাকপাড়া এলাকা। বিপরীতে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকা অবস্থিত। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে এই বাংলাদেশি সীমান্ত এলাকার শূন্যরেখার ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা ড্রোন উড্ডয়ন করে ভিডিও করতে থাকে। এ সময় হঠাৎ ভোঁ ঁেভা শব্দ করে ড্রোনটি পার্শ্ববর্তী ভুট্টা খেতে আছড়ে পড়ে। এ সময় ওই টহল দলের সদস্যরা ছাড়াও বেশকিছু বিএসএফ সদস্য খেতের পাশে অবস্থান নেন। এতে খেতে কাজ করতে থাকা স্থানীয় কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা এ সময় বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের বিজিবিকে ঘটনা জানালে ঘটনাস্থলে বিজিবি গিয়ে কৃষকদের সাথে নিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ‘বিএসএফের উড্ডয়ন করা একটি ড্রোন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের হেফাজতে আছে। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উনারা (কর্মকর্তারা) যে নির্দেশনা দিবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানির কমান্ডারের সাথে যোগাযোগ করেছে। তাঁরা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছে, তাঁদেরকে বলা হয়েছে ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার ,এলাকায় আতঙ্ক

আপডেট টাইম : ১১:১৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬