
স্টাফ রিপোর্টার : উত্তরায় আবির্ভাব ঘটেছে পানি বাবার।
উত্তরায় স্থানীয় বাসিন্দা এবং সদ্য সৌদি আরব ফেরত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তৈয়ব হোসেন (ছদ্মনাম) নাম প্রকাশে অনিচ্ছুক, উক্ত পানি বাবার কেরামতির খবর ছড়িয়ে পড়েছে চারদিকে, উত্তরা. গাজীপুর, ময়মনসিংহ, এবং মুক্তাগাছায় তার ভক্তদের সংখ্যা হাজার ছাড়িয়েছে. তিনি পানি বাবা নামে পরিচিত লাভ করার নেপথ্যের কাহিনী হচ্ছে, যেকোনো রোগের রোগীরা, অথবা বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষজন উনার কাছে আসলে, তিনি পানি পড়া দিয়ে থাকেন, জানা গেছে, বয়স্ক ছেলে মেয়ে যাদের বিয়ে হয় না, পানি বাবার ফু দেওয়া পানি খেয়ে এরই মধ্যে দুই তিনটি বিয়ে সম্পন্ন হয়েছে, এসব ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পানি বাবার নাম চারদিক ছড়িয়ে পড়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক, উত্তরার একজন বিশিষ্ট ব্যবসায়ী জানান, পানি বাবা সৌদি আরবে থাকাকালীন এমন কিছু স্বপ্নে পেয়েছেন যার কারণে, তিনি পানি পড়া দিলে মানুষ উপকৃত হচ্ছে, তিনি কোন হাদিয়া নেন না, তবে গ্রামের লোকজন হাদিয়া হিসেবে নিজস্ব মুরগির ডিম, কলা এবং বিভিন্ন শাকসবজি উনাকে হাদিয়া হিসেবে দিচ্ছে, শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, তিনি উত্তরার বাসায় ভক্তদের কারণে ঠিকভাবে থাকতে পারছেন না, তবে সমস্যা নিয়ে আসা লোকজন পানি বাবার সাক্ষাৎ পেলে তিনি তাদের হতাশ করছেন না, আশ্চর্য পানি পড়ার ক্ষমতা পাওয়া পানি বাবা বিভিন্ন রোগীদের দেখতে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন।
বাংলার খবর ডেস্ক : 










