অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

লালমনিরহাট সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের নিরাপত্তা জোরদার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, ‘পুশ-ইন’ এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
সীমান্তের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিস্তা ব্যাটালিয়নের প্রতিটি বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বিশেষ করে মাদক পাচার, গরু চোরাচালান এবং মানবপাচারের মতো সীমান্ত অপরাধ দমনে ৬১ বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপরও কড়া নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন,
“চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।”
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

লালমনিরহাট সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের নিরাপত্তা জোরদার

আপডেট টাইম : ০১:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬