অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

পাটগ্রাম সীমান্তে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি আটক

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) আটক করেছে পাটগ্রাম থানা-পুলিশ। শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১২ টার দিকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাব্বির বিন শামস ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার সময় জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এই দিন শামস দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। এ সময় তাঁকে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হলে পরে তাঁকে আটক করে পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে ও অধিকতর জিজ্ঞাসাবাদেও জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালায়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দিয়ে জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ ৭ টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সাব্বির বিন শামস সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক ছিলেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এ মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথে পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত। তিনি ৫ আগস্ট পরবর্তী ঘটনায় ভারতে চলে যান। দীর্ঘ সময় ভারতে অবস্থানের পর বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সাব্বির বিন শামসকে আটক ও জেলা পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

পাটগ্রাম সীমান্তে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি আটক

আপডেট টাইম : ১১:৫৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬