পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, বিজিবির কঠোর অবস্থানে পিছু হটে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধা উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এবং উভয় বাহিনী অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার (২২ মে) সন্ধ্যার কিছু সময় আগে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডোর এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্র, স্থানীয় বাসিন্দা ও বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৭ নম্বরের ৩০ নম্বর সাবপিলারের কাছে দহগ্রামের একমাত্র চলাচলের সড়ক তিনবিঘা করিডোরের শূন্যরেখার ১০ থেকে ২০ গজের মধ্যে ভারতীয় কয়েকটি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিকদের নিয়ে মাপজোক শুরু করে বিএসএফ। পরে সীমান্ত আইন অমান্য করে সেখানে ৩ থেকে ৪ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয় তারা।
ভারতের পশ্চিমবঙ্গের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের ৭০ থেকে ৮০ জন বিএসএফ সদস্যের সহায়তায় প্রায় ৩০ থেকে ৩৫ জন ভারতীয় নাগরিক নির্মাণকাজে অংশ নেন বলে জানা গেছে।
বিষয়টি জানতে পেরে পানবাড়ী কোম্পানির বিজিবি কমান্ডার সুবেদার সোলেমান আলী টহল দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং কাজ বন্ধ করতে বলেন। তবে বিএসএফ সদস্যরা বিজিবির আপত্তি উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে বিজিবি সীমান্তে ৪ থেকে ৫ সেকশনে অস্ত্রসহ প্রতিরোধমূলক অবস্থান নেয়। পাল্টা অবস্থান নেয় বিএসএফও। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিছু সময়ের জন্য পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়। পরে উত্তেজনা নিরসনে বিএসএফ কাজ স্থগিত করার আশ্বাস দিলে উভয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় বিজিবি।
এর আগেও গত ১৮ মে ডিএএমপি পিলার ৬ নম্বরের ১৬ নম্বর সাবপিলারের কাছে ভারতের তরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা একইভাবে বেড়া নির্মাণের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান মনির বলেন,
“দহগ্রাম করিডোর গেটের পাশেই বিএসএফ হঠাৎ করে পিলার থেকে পিলারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে। বিজিবি বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। আমরা খুব উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছি।”
এ বিষয়ে বিজিবি রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন,
“সীমান্ত আইন না মেনে বিএসএফ কোনো ধরনের কাজ করলে বিজিবি তা মেনে নেবে না। সীমান্তে বাঁশের খুঁটি স্থাপন করতে এলে বিজিবির বাধায় বিএসএফ কাজ বন্ধ করে। শনিবার (২৩ মে) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি, বিজিবির কঠোর অবস্থানে পিছু হটে বিএসএফ

আপডেট টাইম : ০৪:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬