পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ‘আটাব নির্বাচন’ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোঃ নূরনবী ভূঁইয়া Logo ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোনের ছাত্রী নয় Logo বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০২ দালালকে কারাদণ্ড ও ০৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে Logo জনসেবা, রাজনীতি ও সমাজকল্যাণে দীর্ঘ পথচলার প্রতিচ্ছবি এস এম হারুন অর রশিদ Logo বিআরটিএ ইকুরিয়া’তে ভ্রাম্যমাণ আদালতে দালাল’কে ৩ মাসের কারাদণ্ড Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের বিরুদ্ধে ৮ জনকে পুশ ইনের অভিযোগ, ৩ নারী শূন্যরেখায় Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৩ দালালকে কারাদণ্ড ও ০৩জনকে অর্থদন্ড Logo সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় লালমনিরহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে লালমনিরহাটে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদের সামনে এই কর্মসূচির আয়োজন করে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’। “পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংস্থার সদস্যদের মধ্যে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মজমুল হোসেন প্রামানিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকর্মী আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং লালমনিরহাট মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম নূরী।

বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি আজ নানা ধরনের হুমকির মুখে পড়েছে। পরিবেশকে রক্ষা করতে এবং জীববৈচিত্র্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। তারা দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখলেজুর রহমান আকাশ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

‘আটাব নির্বাচন’ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট

পরিবেশ সুরক্ষায় লালমনিরহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

আপডেট টাইম : ০৬:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬