পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

হরতালে শিক্ষার্থী শূন্য ঢাবি

বাংলার খবর২৪.কম index_56187: জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে হরতালের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। হরতালে শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে ক্যাম্পাস। টিএসসি, লাইব্রেরী চত্বর, স্যাডো, কলা ভবনের সামনে, অপরাজেয় বাংলা, কলাভবন বটতলাসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিক্ষার্থীদের আনাগোনাই লক্ষ্য করা যায়নি।

বৃহস্পতিবার সকালে ক্যাম্পাস ঘুরে এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে। হরতালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ক্ষীণ। বেশির ভাগ বিভাগেই বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। বিভাগগুলোতে শিক্ষকদের উপস্থিতিও আগের মতো দেখা যায়নি। দুই একটি বিভাগে মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের পরীক্ষা সংক্রান্ত কাগজ-পত্র জমা দেওয়ার জন্যই ক্যাম্পাসে এসেছেন। হরতালে বন্ধ রয়েছে ঢাবির বাসগুলো। পরিবহণ কর্মকর্তা ও কর্মচারীরাও অলস সময় কাটাচ্ছেন।

এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল ও সমাবেশ করবে ছাত্রলীগ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছে।

অন্যদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদী মিছিল করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চসহ বাম সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে হরতালকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোন ধরনের সহিংসতা বা অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, হরতালে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

হরতালে শিক্ষার্থী শূন্য ঢাবি

আপডেট টাইম : ০৬:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪