অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

গাজা ইস্যুতে ব্রিটিশ নীতির সঙ্গে দ্বিমত : সিনিয়র মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

বাংলার খবর২৪.কম500x350_3642b80142bebf051b603b1b5577e0b3_35146_sai ডেস্ক : ব্রিটিশ সরকারের গাজা নীতির সঙ্গে দ্বিমত পোষণ করে পদত্যাগ করেছেন ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সিনিয়র মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। মঙ্গলবার সকালে পদত্যাগের ঘোষণা দিয়ে কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সাঈদা ওয়ার্সি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে তিনি টুইটার বার্তায় জানান। গাজায় নির্মম হত্যাযজ্ঞে ব্রিটিশ সরকারের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে ব্রিটেনের সুনামের উপর দীর্ঘমেয়াদি ক্ষতিকারক প্রভাব পড়বে। ওয়ার্সি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ইসরাইলকে ব্রিটেনের সমর্থন ব্রিটেনে উগ্রপন্থা উস্কে দিতে পারে। ওয়ার্সি গাজায় ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধের উপর টুইটারে মন্তব্য করে আসছেন যা ৩৫ হাজারেরও বেশী মানুষ অনুসরণ করছেন। ২০১০ সালে ডেভিড ক্যামেরন সরকারের প্রথম নারী মুসলিম মন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। টুইটার বার্তায় তিনি লিখেন, “গভীর অনুতাপের সঙ্গে আজ সকালে আমি প্রধানমন্ত্রীকে লিখেছি এবং আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি গাজা বিষয়ে সরকারের নীতির প্রতি আর সমর্থন জানাতে পারছি না। গাজার সমস্যা সমাধানে ওয়ার্সি আরও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এর আগেও তিনি টুইটারে লিখেছিলেন “নিরপরাধ নাগরিকদের হত্যা করা অবশ্যই বন্ধ করতে হবে। ওয়ার্সি পাকিস্তানি বংশোদ্ভূত।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

গাজা ইস্যুতে ব্রিটিশ নীতির সঙ্গে দ্বিমত : সিনিয়র মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আপডেট টাইম : ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০১৪