অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

বাড্ডায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ব্যাপক লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ

বাংলার খবর২৪.কম:500x350_2a250a960482adecd74c3929c5b3597b_Toba---20140807131103রাজধানীর বাড্ডায় তোবা গার্মেন্টসের সামনে পুলিশ-শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি ছুড়ছে।
অবরুদ্ধ তোবা শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের গার্মেন্টসের সহস্রাধিক শ্রমিক রাস্তায় নামেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের ভেতর যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা করে ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। দফায় এ সংঘর্ষ এখনো চলছে। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। সংঘর্ষ মধ্য বাড্ডা পর্যন্ত ছড়িয়ে গেছে।
এদিকে সংঘর্ষ চলাকালে তোবায় অনশনরত শ্রমিকদের কারাখানা থেকে বের করে দিচ্ছে পুলিশ। শ্রমিকরা অভিযোগ করেন, পুলিশ কারখানার ভেতরে গিয়ে ব্যাপক লাঠিপেটা করে তাদের বের করে দিয়েছে।
বুধবার পুলিশ রাজধানীর হোসেন মার্কেটের তোবা গার্মেন্টসের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। তার পর থেকে কারখানায় অবরুদ্ধ থাকে তোবার প্রায় এক হাজার শ্রমিক।

বৃহস্পতিবার সকাল থেকে হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। তারা ভেতরে অবরুদ্ধ শ্রমিকদের খাওয়ার পানি ও স্যালাইন সরবরাহ বন্ধ করে দিয়েছে। কারখানার ভেতরে দুই দিনে মোট ২০০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে বেশির ভাগ শ্রমিকের অবস্থা সংকটাপন্ন।

অবরুদ্ধ শ্রকিকদের অভিযোগ, বুধবার কারখানার ভেতরে তাদের চিকিৎসার জন্য দুজন নার্সকে ঢুকতে দেওয়া হলেও আজ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ। যদি কেউ খাবার পানি আনার জন্য একবার বের হয় তবে তাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কারখানার ভেতরের পানি সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা প্রতিষ্ঠানটির এমডি দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

৩ আগস্ট বিজিএমইএ অফিসে সরকার, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বিজিএমইএর নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় তোবার শ্রমিকদের দুই মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। তারা পাওনা তিন মাসের বেতন ও বোনাস একসঙ্গে পরিশোধ করার দাবি জানিয়ে আসছেন।
তবে অনেকেই বুধবার ও বৃহস্পতিবার বেতন নিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

বাড্ডায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ব্যাপক লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ

আপডেট টাইম : ০৬:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪