পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

‘বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশা করছে সরকার’

বাংলার খবর২৪.কম, ঢাকা : মিথ্যা মামলা দায়ের করে জনপ্রতিনিধিদের আটক করার মাধ্যমে বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশা করছে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়া এই মন্তব্য করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সম্প্রতি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল ও সমাবেশের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এছাড়া যুবদল সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮০ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলীয় নেতাকর্মীরা।

সভায় আরো বলা হয়, ঢাকা মহানগরীতে বিএনপির কর্মীসভা, সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে এই অবৈধ সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিশেষ করে ঢাকা মহানগরের কয়েকটি থানায় বিনা উস্কানিতে পুলিশের গুলিবর্ষণ, বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ এবং নেতা-কর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা জানানো হয়।

বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় পুলিশ দীর্ঘ ১০ বছর পরে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সিলেটের নির্বাচিত মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে অন্তর্ভুক্ত করে নতুন করে চার্জশিট দাখিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

‘বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশা করছে সরকার’

আপডেট টাইম : ০৩:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪