পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এমপির উপর যুবলীগের হামলা

ফেনী : ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লার উপর দুই দফা হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। জানা গেছে ,দ্বিতীয় দফা হামলার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে তার উপর প্রথম দফা হামলা চালানো হয়।

এরপর সন্ধ্যায় হাজী রহিম উল্লা ফেনী সার্কিট হাউজে আত্মরক্ষার জন্য আসেন। সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক স্বপনের নেতৃত্বে তার উপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এতে তার জামাকাপড় ছিঁড়ে যায়।

এসময় সার্কিট হাউজে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা যায়, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের শিকার এমপি হাজী রহিম উল্লা।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীফপুর গ্রামের কাঁচা রাস্তা পরিদর্শন ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করার কথা ছিল ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লার। এজন্য এমপিকে অভিনন্দন জানিয়ে নারায়ণপুর রাস্তার মাথা ও শরীফপুর গ্রামে দুইটি তোরণ নির্মাণ করা হয়। নারায়ণপুর রাস্তার মাথার তোরণটিতে অনুষ্ঠান শুরুর একঘণ্টা আগে দুপুর আড়াইটার দিকে আগুন ধরিয়ে দেয়া হয়।

বিকেল ৩টার দিকে সংসদ সদস্য রহিম উল্লা অনুষ্ঠানস্থলে পৌঁছলেও আতঙ্কে লোকজনের উপস্থিতি ছিল কম।

এসময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা তার উপর প্রথম দফা হামলা চালায়। এতে তিনি দ্রুত সভাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ সাংবাদিকদের বলেন, তার সভায় নানাভাবে বাধা দেয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এমপির উপর যুবলীগের হামলা

আপডেট টাইম : ০৬:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪