পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিএনপি প্রতিহিংসার, আ.লীগ গুম-খুনের রাজনীতি করে

মৌলভীবাজার: বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে আর আওয়ামী লীগ করে গুম-খুনের রাজনীতি। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার বিকেল ৫টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত জাতীয় পার্টির কাউন্সিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল বিএনপি, তারা আমাকে মিছিল-মিটিং করতে দেয়নি। আমার ১৪৫টি মিটিংয়ে ১৪৪ধারা জারি করেছিল। আমাকে ও আমার নেতাকর্মীদের জেলে পাঠিয়েছে, এমনকি আমার ছেলের জীবন নষ্ট করেছে।

তিনি বলেন, এখন বাংলার মানুষ জেগে উঠেছে। প্রতিহিংসার রাজনীতি এখন মানুষ চায় না।

এরশাদ বলেন, এই সরকারের আমলে গত ৮ মাসে ১৬৫হত্যা ও ৩২০টি গুম হয়েছে। কিন্তু লাশ পাওয়া গেছে ২০টি। বাকিগুলো পাওয়া যায়নি।

আমার সরকারের আমলে হত্যা-গুম-সন্ত্রাসের রাজনীতি করি নাই উল্লেখ করে তিনি বলেন, আমি সিলেটবাসীর কাছে ভালবাসা ও দোয়া নিতে এসেছি।

এ সময় আগামী নির্বাচনের জন্য সবার কাছে ভোট চান এরশাদ।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ শাহাবউদ্দিন আহমদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়ম সদস্য এম এ হান্নান এমপি, প্রেসিডিয়ম সদস্য তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য জিয়াউল হক মৃধা এমপি, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব, এহিয়া চৌধুরী, পীর হাবিবুর রহমান মিসবাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপি প্রতিহিংসার, আ.লীগ গুম-খুনের রাজনীতি করে

আপডেট টাইম : ০৭:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০১৪