অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে : প্রধানমন্ত্রী

ফারুক আহম্মেদ সুজন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা, বিশ্বাস ও সমর্থন রয়েছে। তাদের এই আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের অধ্যাপক মো. আলী আশরাফের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাদের প্রতি জনগণের পরিপূর্ণ সমর্থন ও আত্মবিশ্বাস রয়েছে। যার কারণে কিছু রাজনৈতিক দলের বার বার আন্দোলনের ডাকেও তারা সাড়া দিচ্ছে না।’

শেখ হাসিনা বলেন, যে কোন দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। বর্তমান সরকারের সেই দিকনির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের জনগণ ভালভাবেই জানে, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই রাজনৈতিক দলই শুধু পারে দেশকে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে।

প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গৃহীত উন্নয়ন কার্যক্রমের সঠিক বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘দেশে কোন টাকাওয়ালা তৈরী করা সরকারের উদ্দেশ্য নয়, জনগণের মৌলিক চাহিদা মেটানো এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য।’

স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, গ্রামীণ অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সরকারের প্রতি জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০১৪