পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাবির শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন নয়া কমিশনার

রাবি : যোগদানের প্রথম দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নয়া কমিশনার মো. শামসুদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, উপকমিশনার (পূর্ব) এ কে এম নাহিদুল ইসলাম, শিক্ষক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রমুখ।

নতুন পুলিশ কমিশনার ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মোটিভ উদ্ধারের আশ্বাস দেন তিনি।

এর আগে পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সকালে আরএমপি সদরে এসে যোগদান করেন কমিশনার মো. শামসুদ্দিন। এসময় সদ্য বদলি সাবেক কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান তাকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

এ ঘটনায় গত মঙ্গলবার ওই শিক্ষকের বাসাথেকে উদ্ধার ছাত্রীর প্রেমিক ও একই বিভাগের সাবেক ছাত্র জাহাঙ্গীর আলমকে আটকের খবর ছড়ালেও পুলিশ তা স্বীকার করেনি। তবে ঘটনার পর থেকে আটক ৩৪ জনের মধ্যে এ মামলায় প্রথম ধাপে গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার তাদের রিমান্ড শেষ হবে।

তবে ঘটনায় তেমন কোনো তথ্যই প্রকাশ করছেন না মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। ফলে কোনো ভাবেই ধোঁয়াশা কাটছে না।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দুপুরে নগরীর চৌদ্দপাই বিহাস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এ পর্যন্ত সন্দেহভাজন অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েক জনকে ছেড়ে দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাবির শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন নয়া কমিশনার

আপডেট টাইম : ০৩:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪